Cloze Test with Parts of Speech 1) Article এর পর gap থাকলে উক্ত gap এর জাগায় adjective বসে। যেমনঃ There lived a ------- king in India. (wise, kind, famous, great) 2) Article এর পর adjective থাকলে এবং এর পর gap তারপর noun থাকলে উক্ত gap এর স্থানে past participle বা present participle বসে। যেমনঃ I saw a nice ------ sari at New market. (coloured) I have beautiful ------- picture hung on the wall. (painted) 3) কোন sentence এ preposition এর পরে gap থাকলে এবং gap এর পরে noun থাকলে ঐ gap এ ing যুক্ত verb বসবে। যেমনঃ I am interested in ------ music. (listening) The children are fond of ____ sweets. (eating) 4) ...